বীর সাহাবী
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
আপডেট : ২৩ মে ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

নবায়নযোগ্য জ্বালানি তিনগুণ বৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

আজারবাইজানের বাকুতে ‘জাস্ট এনার্জি ট্রানজিশন ইন গ্লোবাল সাউথ : চ্যালেঞ্জেস ফর ট্রিপলিং রিনিয়েবল এনার্জি বাই ২০৩০’ শীর্ষক অধিবেশনে উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা
আজারবাইজানের বাকুতে ‘জাস্ট এনার্জি ট্রানজিশন ইন গ্লোবাল সাউথ : চ্যালেঞ্জেস ফর ট্রিপলিং রিনিয়েবল এনার্জি বাই ২০৩০’ শীর্ষক অধিবেশনে উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা

সীমিত আর্থিক সম্পদ, প্রযুক্তিগত বাধা এবং দুর্বল নীতিগত কাঠামোসহ বিভিন্ন কারণে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে বৈশ্বিক উত্তরের দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে। এই অসমতা দূর করার জন্য, বৈশ্বিক উত্তরের দেশগুলো থেকে বিনিয়োগ সহায়তা, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত সমর্থন প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে দক্ষিণের দেশগুলোতে নবায়নযোগ্য জ্বালানি তিনগুণ বৃদ্ধিতে বিনিয়োগ বাড়াতে হবে। ন্যায্য, সবুজ এবং টেকসই পৃথিবী গড়ার লক্ষ্যে ধনী দেশগুলোকে এগিয়ে আসার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আজারবাইজানের বাকুতে চলমান জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে আয়োজিত ‘জাস্ট এনার্জি ট্রানজিশন ইন গ্লোবাল সাউথ : চ্যালেঞ্জেস ফর ট্রিপলিং রিনিয়েবল এনার্জি বাই ২০৩০’ শীর্ষক অধিবেশন থেকে এ আহ্বান জানানো হয়।

যৌথভাবে এই অধিবেশন আয়োজন করে একশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), ক্লিন এবং সাউথ এশিয়া জাস্ট ট্রানজিশন অ্যালায়েন্স (এসএজেটিএ)।

অধিবেশনটি সঞ্চালন করেন একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাস্ট এনার্জি ট্রানজিশন টিমের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি দক্ষিণের দেশগুলোতে জ্বালানি খাতের অসমতার দৃশ্য তুলে ধরাসহ ন্যায্য, সবুজ ও টেকসই জ্বালানি রূপান্তরে পরামর্শ, সমাধান ও করণীয়গুলো তুলে ধরেন।

এই অধিবেশনে জ্বালানি রূপান্তরের পথে বিদ্যমান সীমিত অর্থায়ন এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলোসহ নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ন্যায্য, সবুজ ও টেকসই জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া এবং সবাইকে সমতার ভিত্তিতে সবুজ জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে আহ্বান জানান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্বন অফসেট। ক্যান রিপোর্ট অনুযায়ী, নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি সার্বিক বৈষম্য কমাতে সহায়তা করে। বৈশ্বিক দক্ষিণের দেশগুলোতে টেকসই জ্বালানি রূপান্তরে বাধা এবং চ্যালেঞ্জসমূহ কাটিয়ে ওঠার ক্ষেত্রে জলবায়ু অর্থায়ন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব গড়ে তোলা, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি বিনিময়সহ আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।

এসময় সাউথ এশিয়া জাস্ট ট্রানজিশন অ্যালায়েন্সের (এসএজেটিএ) সহ-সঞ্চালক এবং ফ্রেন্ডস অফ দ্য আর্থ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হেমন্ত উইথানাজি শ্রীলঙ্কার চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, টেকসই জ্বালানি রূপান্তরে আর্থিক সহায়তা বৃদ্ধির বিকল্প নাই। বৈশ্বিক দক্ষিণ ও উত্তরের ভারসাম্য নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

গ্রোথওয়াচ ইন্ডিয়ার সমন্বয়ক এবং এনজিও ফোরাম অন এডিবির আন্তর্জাতিক কমিটির সদস্য বিদ্যা দিঙ্কর ভারতের জ্বালানি রূপান্তরে জটিল দিকগুলোর ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ভারতের নীতিগুলো বিতর্কিত। আঞ্চলিক নেতৃত্বে থাকা সত্ত্বেও ভারত প্রায়ই জীবাশ্ম জ্বালানিকে সমর্থন করে।

জ্বালানি রূপান্তরে মানবাধিকার এবং ন্যায্যতার বিষয়ে গুরুত্বারোপ করে নেপালের প্রকৃতি রিসোর্স সেন্টার (পিআরসি) এর প্রোগ্রাম ডিরেক্টর প্রবীণ মান সিং বলেন, নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে বৈশ্বিক উত্তরের দেশগুলি বৈশ্বিক দক্ষিণে পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে ন্যায্যতা নিশ্চিত করতে পারে।

এসময় অধিবেশনে ক্লিন বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক হাসান মেহেদীসহ জ্বালানি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১০

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১১

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১২

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৩

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৪

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৫

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৬

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৭

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

২০
X