কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে : জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক প্রকল্পের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (২৪ আগস্ট) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এখন থেকে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়া হবে, আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক প্রকল্পের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করব কিন্তু বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।

তিনি বলেন, আমাদের কথায় উন্নয়ন না করে প্রকৃত উন্নয়ন করতে হবে। কত মাইল রাস্তা করেছেন তা বিবেচ্য নয়, কত কম খরচে কত টেকসইভাবে কাজটা করেছেন তা বিবেচনা করা হবে। অতীতকে নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করা যায়।

ফাওজুল কবির খান বলেন, এই সরকার বানের জলে ভেসে আসা সরকার না, বহু ছাত্র-জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত এই সরকার। তাই এটি খুব শক্তিশালী সরকার। এই সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করবে।

তিনি বলেন, প্রকৃত উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে হবে। গত ১৬ বছর মানুষ কথা বলতে পারেনি এখন তারা সেটা বলতে পারবে। আগে সরকার কোনো প্রতিযোগিতা ছাড়া প্রকল্প নিয়েছিল। ফলে কোনো যাচাই না করেই বেশি মূল্যে প্রকল্প নেওয়া হয়েছে।

এ সময় তার সঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর রিজওয়ান খান, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মনিরা সুলতানা, মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X