কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বেঁচে ফিরব আশা ক‌রিনি’

নির্যাতনের ঘটনা বর্ণনা করছেন ওমর শরীফ ইমরান সা‌নিয়াত ও তার মা শামীম বরকত লাকী। ছবি : সংগৃহীত
নির্যাতনের ঘটনা বর্ণনা করছেন ওমর শরীফ ইমরান সা‌নিয়াত ও তার মা শামীম বরকত লাকী। ছবি : সংগৃহীত

আন্দোলনে পু‌লিশের নির্মম নির্যাতনের হাত থেকে বেঁচে ফিরবেন বলে আশা করেননি ওমর শরীফ ইমরান সা‌নিয়াত। বৈষম‌্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ডি‌বি পু‌লিশের নির্মম নির্যাতনের শিকার হন তিনি।পু‌লিশ যখন গ্রেপ্তার করে নিয়ে যায় তখন তাকে ভয় না পেতে পিঠ চাপড়ে সাহস দেন তার মা শামীম বরকত লাকী। সে ভি‌ডিও সেসময় সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। সে ভয়াবহ নির্যাতনের কথা সাংবা‌দিক‌দের সামনে তুলে ধরেন তারা।

বৃহস্প‌তিবার (২২ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারের হোটেল লা ভি‌ঞ্চিতে বি‌ভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা তারা এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন, পু‌লিশের হাতে নির্যা‌তিত ওমর শরীফ ইমরান সা‌নিয়াত ও আন্দোলনে অনু‌প্রেরণাকারী সে সাহসী মা শামীমা বরকত লাকি।

সা‌নিয়াত জানান, তার চোখ বেঁধে ঝু‌লিয়ে নির্যাতন করে ডি‌বি পু‌লিশ। নির্যাতনে পা ও শরীরের বি‌ভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। কিন্তু দেশের বি‌ভিন্ন সেক্টরে স্বৈরাচারের দোসররা এখনো বহাল থাকায় ক্ষোভ জানান তি‌নি।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক শাহ আলম, একাত্তর টি‌ভির সিই‌ও শফিক আহমেদ, সি‌নিয়র সাংবা‌দিক লুৎফর রহমান ও যুবদলের সাবেক কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরীসহ অনেকে বক্তব‌্য রা‌খেন।

এ সময় যুক্তরাষ্ট্র থেকে সভায় ভার্চুয়া‌লি বক্তব্য রাখেন- যুবদল নেতা মাসুদ রানা। পরে সাংবা‌দিক শ‌ফিক আহমেদের জন্ম‌দিন উপলক্ষে কেক কাটেন উপ‌স্থিত গণমাধ্যম কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X