কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের নির্বাহী কমিটি গঠন

গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের নির্বাহী কমিটির সদস্যরা। ছবি : সংগৃহীত
গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের নির্বাহী কমিটির সদস্যরা। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে সম্প্রতি গঠন করা হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪) সদস্য সচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৯) কভার করতে আজারবাইজানে আসা পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে আন্তঃদেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

মূলত জলবায়ু সম্পর্কিত তথ্য বিনিময় ও প্রচার, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জিসিএমএন গঠিত হয়েছে। এটি একটি স্বাধীন এবং অলাভজনক সংস্থা হিসেবে কাজ করবে।

জিসিএমএনের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- মো. শামীম জাহাঙ্গীর (জাস্ট এনার্জি নিউজ), মোহাম্মদ আজিজুর রহমান (দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), ডেইনেল বারবোন (ইমপ্রোন্টাজিরো, ইতালি), পাহাড়িকা (সিএনবিসি, ইন্দোনেশিয়া), কেইতারো (আসাহি শিম্বুন, জাপান), আরিফুজ্জামান মামুন (আমাদের সময়), ইব্রাহিম খলিলুল্লাহ (সিএনএন একাডেমি), রাকিব মাহমুদ (এখন টিভি), মুকেশ পোখরেল (ফ্রিল্যান্স সাংবাদিক, নেপাল)।

জিসিএমএন ন্যায়সঙ্গতভাবে একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বিশ্ব নাগরিকদের মধ্যে বৈশ্বিক উষ্ণায়ন, বন্যা, খরা, বন উজাড় ইত্যাদিসহ জলবায়ু ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X