কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বইমেলার স্টল ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি প্রকাশকদের

জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশকবন্ধন করেছে বৈষ্যম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশকবন্ধন করেছে বৈষ্যম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি। ছবি : কালবেলা

একুশে বইমেলার স্টলভাড়া ৫০ ভাগ কমানো, প্যাভিলিয়ন বাতিল, কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও দালাল প্রকাশকদের বিচার এবং তাদের লুটপাটের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বৈষ্যম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির প্রকাশকরা।

শনিবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈষ্যম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির প্রকাশকরা মানববন্ধন করে এ দাবি জানান ।

সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে বক্তব্য দেন দেলোয়ার হাসান, মো. হেলাল উদ্দিন, শিহাব বাহাদুর, জামাল উদ্দিন, মশিউর রহমান, মো. মনিরুজ্জামান, শরিফুল হক শাহজি, মহিউদ্দিন কলি, মামুন সারোয়ার, মুর্শেদ আলম হৃদয় প্রমুখ।

বক্তারা অমর একুশের বইমেলা ২০২৫-এ ফ্যাসিবাদ প্রকাশকদের লুটপাটের নামে প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল ও লেখকদের বর্জনের দাবি জানান।

তারা বলেন, জুলাই বিপ্লবে স্বৈরাচার পালালেও স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্নভাবে বিপ্লবীদের পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন অফিসে সুকৌশলে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে কাজ করছে। গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমি, পাবলিক লাইব্রেরিতে কর্মরত স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। সরকারের বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া হচ্ছে স্বৈরাচারের দালালদের। তারা ঘাপটি মেরে ষড়যন্ত্রে মেতেছে বাংলা একাডেমি, পাবলিক লাইব্রেরি, গ্রন্থকেন্দ্রসহ প্রায় সর্বত্র।

প্রকাশক বক্তারা স্বৈরাচারের দালাল লুটপাটকারী প্রকাশকসহ যারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর নামে শত শত কোটি টাকা লুটপাট করেছে তাদের বিচার দাবি করেন।

মানববন্ধনে প্রকাশকরা কাগজের অস্বাভাবিক মূল্য কমিয়ে আপামর প্রকাশক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে আনারও দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X