কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৭:৩৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসুন : চরমোনাই পীর

বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা
বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা

বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (১০ আগস্ট) এক বিবৃতিতে জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকে সংগঠনের নেতাকর্মী, সমাজের বিত্তবান এবং সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, একদিকে ডেঙ্গু বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে বন্যায় চট্টগ্রাম, ফেনীসহ বেশ কয়েকটি জেলার মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে দিয়েছে। এমতাবস্থায় যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। তিনি দলীয় নেতাকর্মীর পাশাপাশি সরকার, বিভিন্ন সেবা সংস্থা এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে, ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জেলার চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক টিমে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আল মোহাম্মদ ইকবাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতা মুহাম্মদ মেশকাতুল ইসলাম, মাওলানা আবুল কালাম, নগর নেতা শরীফুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা আরাফাতুর রহমান, ছাত্রনেতা মোহাম্মদ এমদাদ প্রমুখ।

নেতারা বলেন, বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কয়েক লাখ মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছে। শিশুদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো। হাজার হাজার মানুষ পানিবন্দি। স্কুল-মাদ্রাসাগুলো বন্ধ। হাজার হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে পানির নিচে। দুর্গত এলাকায় মানুষের কষ্ট বেড়েই চলেছে। খাবার এবং বিশুদ্ধ পানির সংকট প্রকট হচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও এসব দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X