কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় পূজা পরিষদের উদ্বেগ 

বাঁয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাঁয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। সংগঠন দুটি অবিলম্বে তার মুক্তি দাবি করেছে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে এক যুক্ত বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস পাল এই দাবি জানান। বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে দুই সংগঠনের শীর্ষ নেতারা বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গোয়েন্দা হেফাজতে নিয়ে যাওয়ার অভিযোগে সারা দেশের ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তিনি ধর্মীয় সংখ্যালঘুদের সর্বসম্মত আট দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন। তার এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, বরং গত তিপ্পান্ন বছর ধরে সৃষ্ট বৈষম্য নিরসন করে বাংলাদেশকে ‘এক পরিবার’-এ পরিণত করার জন্যই আন্দোলন- যা প্রধান উপদেষ্টা বার বার উচ্চারণ করেছেন।

তারা আরও বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ধর্মীয় সংখ্যালঘুদের আরও সচেতন করেছে অধিকারবোধে। তাদের প্রত্যাশা, এই আন্দোলন সরকারকে ইতিবাচক পথে পা বাড়াতে সহায়তা করবে, রাজনৈতিক দলগুলোতে সার্বজনীন চিন্তার বিকাশ ঘটাবে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নেতৃত্বে সাধু-সন্তদের আন্দোলন সার্বজনীন রাষ্ট্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ বিশ্বাস করেন। দমনমূলক বা নেতিবাচক পদক্ষেপ নবচেতনার বাংলাদেশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভ্রান্তি ছড়াবে, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং সর্বোপরি ভুল বার্তা যাবে। নেতারা এই ‘ভুল’ পথ থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X