কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ঢাকা জজ কোর্ট চত্বরে প্রতিবাদ সমাবেশ করে ইসলামী আইনজীবী পরিষদ। ছবি : কালবেলা
ঢাকা জজ কোর্ট চত্বরে প্রতিবাদ সমাবেশ করে ইসলামী আইনজীবী পরিষদ। ছবি : কালবেলা

ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান বলেছেন, চট্টগ্রাম জজ আদালতে দিন-দুপুরে একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা কুপিয়ে হত্যা করে মুসলিম উম্মাহর হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এ হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা জজ কোর্ট চত্বরে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

শেখ লুৎফুর রহমান বলেন, উগ্রবাদীরা মরিয়া হয়ে উঠছে। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করে দেশবিরোধী উসকানিমূলক বক্তব্য-বিবৃতি দিয়ে দেশকে অশান্ত করে তুলছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিএম নজরুল ইসলাম, ঢাকা বার শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, অ্যাডভোকেট জুবায়ের আহসান প্রমুখ নেতারা।

এ সময় বক্তারা বলেন, আমাদের সহকর্মী তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে। ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, ইসকন হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দেশে সাম্প্রদায়িক উসকানি ও দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত আছে। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার আগ পর্যন্ত আইনজীবীরা রাজপথ ছাড়বে না বলেও জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X