কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ

‘প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন। তার অভাব থাকায় নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা প্রায়শই অনলাইন হয়রানির শিকার হন।

আজ বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর আদাবরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ভয়েসের উদ্যোগে ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা একথা বলেন। নারী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ আশরাফুল হক এই সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি ইমেইল ও বার্তা আদান-প্রদানে এনক্রিপ্টেড বা সুরক্ষিত যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “সুরক্ষিত মাধ্যমে পেশাগত যোগাযোগ করলে পরীক্ষিতভাবে ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা যায়। যা নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এছাড়া, তিনি তাদের পেশাগত দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন ঝুঁকি এড়িয়ে চলতে, বিশ্বজুড়ে বিশ্বস্ত যোগাযোগ সহায়ক হিসেবে পরিচিত ভিপিএন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

কর্মশালায় ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ রেজওয়ান ইসলাম বলেন, “প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দ্রুত জনপ্রিয়তার ফলে সাংবাদিকতা এবং অধিকার সম্পর্কিত কার্যক্রম পরিচালনা এখন অনেকাংশেই ডিজিটাল যোগাযোগের ওপর নির্ভরশীল।

কর্মশালায় ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “সাংবাদিক ও নারী মানবাধিকারকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুসন্ধানী তথ্য থাকে। যার ফলে তারা প্রায়ই বেআইনি নজরদারি বা হ্যাকিংয়ের সম্মুখীন হন। তাদের পেশাগত এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য ডিজিটাল সুরক্ষার দক্ষতা নির্মাণে ভয়েস বদ্ধপরিকর।”

আলোচনায় বিশিষ্টজনেরা সাংবাদিক ও নারী অধিকার কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দিকনির্দেশনার ওপর আলোকপাত করেন। যাতে তারা ডিজিটাল নিরাপত্তার হুমকিসমূহ এবং অনলাইনে বিভিন্ন হয়রানির মোকাবিলা করতে পারেন। এছাড়াও এই উদ্যোগের মাধ্যমে, সাংবাদিক এবং নারী মানবাধিকারকর্মীগণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদভাবে কাজ করতে আত্মবিশ্বাসী হবে। নিজেদের অনলাইন নিরাপত্তা ও তাদের মূল্যবান তথ্যের সোর্সসমূহকে সুরক্ষিত করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X