কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

আইনজীবী সাইফুল হত্যা: সিএমপির ডিসি-ওসি বদলি

লিয়াকত আলী খান ও ফজলুল কাদের চৌধুরী। ছবি : সংগৃহীত
লিয়াকত আলী খান ও ফজলুল কাদের চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে শীর্ষ পর্যায় থেকে নজরদারি করা হচ্ছে এবং পুলিশকে তাদের কার্যক্রম পর্যালোচনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পর্যন্ত পুলিশ ৩০ জনের বেশি গ্রেপ্তার করেছে, তবে হত্যাকাণ্ডে কারা সরাসরি জড়িত এবং তাদের ভূমিকা কী ছিল, তা এখনও পরিষ্কার করতে পারেনি। এতে পুলিশের প্রাথমিক ব্যর্থতার ইঙ্গিত মিলেছে।

এ ঘটনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ লিয়াকত আলী খানকে বদলি করা হয়েছে। তার জায়গায় বন্দর জোনের ডিসি শাকিলা সোলতানাকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৬ নভেম্বর সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলি আদেশে স্বাক্ষর করেন।

এদিন আরও একটি আদেশে বদলি করা হয়েছে সিএমপি দক্ষিণ জোনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে। তার স্থলে সিএমপির বিশেষ শাখায় কর্মরত পরিদর্শক মো. আবদুল করিমকে নতুন কোতোয়ালি থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও চট্টগ্রাম আদালতে বিক্ষোভ ও সমাবেশ করেছে আইনজীবীরা। তারা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন, ফলে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

আইনজীবী নেতারা সমাবেশে বলেন, ঘটনার দিন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যত নীরব ছিলেন। তাদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ইসকনের অনুসারীরা আদালত এলাকায় জড়ো হয়ে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায় এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। প্রতিবাদ করায় আইনজীবীদের ওপর হামলা করা হয় এবং একপর্যায়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

আইনজীবী নেতারা সিএমপি কমিশনারকে আল্টিমেটাম দিয়ে বলেন, যদি পুলিশ যথাযথ ব্যবস্থা নিতো, তাহলে এমন একটি ঘটনা ঘটতো না। এটি পুলিশের ব্যর্থতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X