কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে একটি গোষ্ঠী : ড. খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে দেশ ও বিদেশের একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বাউফল ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা জানান তিনি।

ড. খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদের পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ।

নির্বাচন ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার।

হজের খরচ ১ লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে তিনি বলেন, সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।

এসময় শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণাও দেন ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই-আগস্টের যে চেতনা সেই চেতনা যেন ধরে রাখতে পারে দেশের মানুষ সে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পরে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বাউফল ফাউন্ডেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X