কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে গেছে : আমিনুল হক

বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : সংগৃহীত

দেশে নির্বাচিত সরকার না থাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়েই দেশের সকল ষড়যন্ত্র নসাৎ হয়ে যাবে।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর খিলক্ষেতের ৪৩ নং ওয়ার্ড ও উত্তরখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল এ কথা বলেন।

আমিনুল হক বলেন, বিগত ১৫ বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। তাই অন্তর্বর্তী সরকারের কাছে আহবান থাকবে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করুন। যাতে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই নির্বাচন জরুরি মন্তব্য করে তিনি বলেন,নির্বাচিত সরকার ছাড়া দেশে সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করা সম্ভব না। তাই দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে হলে নির্বাচনের বিকল্প নেই।

সংস্কার ও স্বৈরাচারের বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের বিচার আমরাও চাই, এদেশের মানুষও চায়। তবে একটি গোষ্ঠী সরকারের ভিতরে থেকে ক্ষমতার মোহে পরে গেছে। ক্ষমতা ধরে রাখতেই তারা নতুন করে যড়যন্ত্র করছে। তবে ক্ষমতার মোহে স্বৈরাচার হবার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মো. আকতার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X