কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কারেন্ট জাল দিয়ে তিস্তায় মাছ ধরলে কঠোর ব‍্যবস্থা : মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অবৈধ কারেন্ট জাল দিয়ে তিস্তা নদীতে মাছ ধরলে কঠোর ব‍্যবস্থা গ্রহণ করা হবে। মাছের উৎপাদন বাড়াতে অবৈধ জাল বন্ধে শুধু জেলা প্রশাসনকে কাজ করলে হবে না, যৌথভাবে সবাইকে কাজ করতে হবে। তাহলে আমাদের মৎস সম্পদ বাড়বে। আর মৎস সম্পদ বাড়লে দেশের মানুষের মাছের চাহিদা পূরণ হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া বাজারে কেএন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মৎস্য উৎপাদন বাড়াতে মাছের অভয়ারণ্য বাড়াতে হবে। দেশীয় মাছ খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়ত কাজ করছে। মৎস্যজীবীদের সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখতে হয়। এই সময় সরকার তাদের সহায়তা প্রদান করে।

এ সময় তিনি তামাক চাষের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বলেন, তামাক শুধু মানুষের শরীরেরই ক্ষতি করে না, তামাক চাষ পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। অথচ যে তামাক গরুও খায় না, সে তামাক মানুষ খায়। তিস্তাপাড়ে বিষাক্ত তামাক চাষ বন্ধ করে ভুট্টাসহ বিকল্প চাষে চাষিদের উদ্বুদ্ধ করা হবে।

ফরিদা আখতার বলেন, রংপুর বললেই প্রথম আমার মনে পড়ে আবু সাঈদের কথা। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা অংশগ্রহণ করেছেন, তারা নতুন বাংলাদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা চার দেয়ালের ভেতরে নানা রকম মিটিং করলেও আজকে তিস্তা নদীপাড়ে মুক্ত পরিবেশে সাধারণ খামারিদের সাথে সরাসরি উন্মুক্ত আলোচনা আমাকে মুগ্ধ করেছে। উত্তরবঙ্গের তিস্তা নদীর পাড়ে এলে আমার মঈশাল ভাইদের কথা মনে পড়ে। উত্তরবঙ্গে মহিষ পালনে প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X