কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
পিএসসির প্রস্তাব

৩২ বছর বয়স পর্যন্ত যতবার খুশি ততবার বিসিএস

গ্রাফিক্স :কালবেলা
গ্রাফিক্স :কালবেলা

একজন চাকরিপ্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে সম্প্রতি উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ জানিয়ে আসছেন চাকরিপ্রার্থীরা। এবার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ৩২ বছর বয়স পর্যন্ত যতবার খুশি ততবার বিসিএসে অংশ নেওয়ার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে পিএসসি।

এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে পিএসসি। মন্ত্রণালয় অনুমোদন দিলে চাকরিপ্রার্থীরা তাদের বয়সসীমা ৩২ পর্যন্ত যতবার সম্ভব ততবার বিসিএস পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

পিএসসির একজন কর্মকর্তা বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বয়স ৩২ পর্যন্ত একজন প্রার্থী চারবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে প্রার্থীদের চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত সুযোগ দিতে চায় পিএসসি। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

এর আগে ৩১ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিসিএসে চারবারের বেশি অংশ নেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগের বৈঠকে সর্বোচ্চ তিনবার দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। তবে জনপ্রশাসন বিশেষজ্ঞরা কয়বার বিসিএস দেওয়া যাবে, সেটা বেঁধে দেওয়ার বিপক্ষে। চাকরিপ্রার্থীরা শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ জানিয়ে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X