কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশে আমার মা-বাবা হত্যার বিচার চাই : মেঘ

কথা বলছেন মাহির সারওয়ার মেঘ। ছবি : কালবেলা
কথা বলছেন মাহির সারওয়ার মেঘ। ছবি : কালবেলা

নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ বলেছেন, নতুন বাংলাদেশে আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) কর্তৃক ঢাকার ইএমকে সেন্টারে ‘বাংলাদেশ পুনর্জন্ম : ৩৬ জুলাইয়ের পথে’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মেঘ এ কথা বলেন।

মাহির সারওয়ার মেঘ বলেন, আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই। শুধু সাংবাদিকতা করার কারণে আমি তাদেরকে হারিয়েছি। নতুন বাংলাদেশে আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই।

বিজেআইএমের আহ্বায়ক স‍্যাম জাহান বলেন, ন‍্যায়, নীতি, সত্য ও সাহসের পথে যতদিন সাংবাদিকতা এবং সাংবাদিকরা থাকবেন, ততদিন আর কোনো দৈত‍্যদানব এই জাতির ঘাড়ের ওপর চড়ে বসতে পারবে না।

বিজেআইএমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীর বিষয়বস্তু হচ্ছে- জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশের ছাত্র-জনতার বিপ্লব, যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতন ঘটে।

মুক্তাদির রশীদ রোমিওর সঞ্চালনায় ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ।

অনুষ্ঠানে জুলাই-আগস্টের শহীদদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কাভার করা সাংবাদিক জীবন আহমেদ, শরীফ খিয়াম আহমেদ, ইয়ামিন সাজিদ, সাইফ হাসনাত ও মুহাম্মদ আলী মাজেদ সেসময়ের অভিজ্ঞতা বর্ণনা করেন।

প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তা, সাংবাদিক, অ‍্যাক্টিভিস্ট, ও রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত ছিলেন। প্রখ্যাত আলোকচিত্রী এবং বিজেআইএম সদস্য কেএম আসাদ ছবি প্রদর্শনীর কিউরেশান করেছেন। প্রদর্শনীটি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ৬ ও ১১ ডিসেম্বর প্রদর্শনী বন্ধ থাকবে৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X