কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু রক্ষায় আহমাদুল্লাহর বার্তা

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে তেমনি ধর্মীয় নেতারাও তাদের রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া ধর্মীয় নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আজ অনেক গণ্যমান্য আলেম ও ধর্মীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই বলেছেন- চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড এবং ফরিদপুরে মসজিদের দুই শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হলেও গোটা দেশের মুসলমান যে ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ঐক্যবদ্ধ থেকে সংখ্যালঘুদের রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টাকে এ বার্তাটিই আমরা দিয়েছি।

বৈঠকে রমনা কালী মন্দিরের সহসম্পাদক অবিনাশ মিত্র প্রধান উপদেষ্টাকে বলেন, আমরা কখনো কোনো সময় কারো দ্বারা নির্যাতিত হতে চাই না। যদি কেউ করে তাকে তুলে ধরে বিচার করা হবে।

তিনি বলেন, আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন স্বার্থ হাসিলে বিশৃঙ্খলা যে করতে চায়, তাকে খুঁজে বের করতে হবে। আমাদের ভাইকে মেরেছে। কিন্তু কে এই ভাইকে মেরেছে, তাকে খুঁজতে হবে। এটাকে পুঁজি করে বাইরের রাষ্ট্র আমাদের ওপর মাছের আধারের মতো চড়াও হয়ে একটা বড় কিছু তৈরি করে নিতে চায়। এটা আমরা মানবো না।

বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি সুকোমল বড়ুয়া প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক শান্তি সম্মেলন করার আহ্বান জানিয়ে বলেন, আমরা শান্তি-সম্প্রীতিতে বসবাস করতে চাই। একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন করতে চাই। বিদেশি মিশনগুলো, যেসব আন্তর্জাতিক সংস্থা আছে তারাও থাকবে, বিশ্ব যাতে জানে- আমরা শান্তি ও সম্প্রীতিতে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X