শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সামাজিক ভারসাম্য ও পরিবেশ রক্ষায় ডিজিটাল ভূমি জরিপ অপরিহার্য’

উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : কালবেলা
উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : কালবেলা

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সমাজে বিদ্যমান ভূমি বিরোধ নিষ্পত্তিকরণ, সামাজিক ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ডিজিটাল ভূমি জরিপ অপরিহার্য।

বোরবার (৮ ডিসেম্বর) তেজগাঁও ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) আয়োজিত ৫১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ এফ হাসান আরিফ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের সুফল ভূমিখাত সংশ্লিষ্ট মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস)-এর মাধ্যমে ডিজিটাল ভূমি জরিপ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে করে ভূমি মালিকানা সত্ত্বের নিরাপত্তা সাধন ও হানাহানি বন্ধ হবে। এ কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের বিসিএস ক্যাডারের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠু পেশাগত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হলে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব কাজে আন্তরিক ও ন্যায়নিষ্ঠ হতে হবে। এজন্য ভূমি খাতের সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের হাতে-কলমে তাত্ত্বিক ও ব্যবহারিক এবং আধুনিক-যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞানের আলোকে ভূমি ব্যবস্থাপনা জনবান্ধব হিসেবে গড়ে উঠবে।

ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে ভূমি খাতের গুরুত্ব অপরিসীম। তিনি প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের স্বীয় মেধা, মনন ও প্রশিক্ষণলব্দ জ্ঞান দিয়ে ভূমি সেবায় জনস্বার্থে কাজ করার তাগিদ দেন। এসময় তিনি তাদের জনগণের সঙ্গে সদাচরণ ও নথি নিয়ে হয়রানি না করে যথাসময়ে নিষ্পত্তি করণের ওপর গুরুত্বারোপ করেন।

ডিএলআরএস মহাপরিচালক মনিরুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহেমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী ও ডিএলআরএস পরিচালক মো. মোমিনুর রশীদ।

কোর্সে বিসিএস (প্রশাসন), পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৮ জন কর্মকর্তা অংশ নেন। পরে ভূমি উপদেষ্টা ও ভূমি সচিব বিসিএস ক্যাডারের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X