কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বদল হচ্ছেন আরও ২০ রাষ্ট্রদূত

গ্রাফিকস : কালবেলা
গ্রাফিকস : কালবেলা

বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে আরও রদবদল আনা হচ্ছে। এবার ২০ দেশে রাষ্ট্রদূত পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি খোলাসা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস অপূর্ব জাহাঙ্গীর।

উপ প্রেস সচিব বলেন, কূটনীতিকদের সরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ আসছে, সেটাও সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। ডিসেম্বরে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। আরও প্রায় ২০টির মতো দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হতে যাচ্ছে। সেই নিয়োগের উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে ১৫ আগস্ট চুক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ ১২ জনকে ঢাকায় ফেরত এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের মধ্যে রয়েছেন রাশিয়ায় রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটনে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানিতে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ও মালদ্বীপের মালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

২১ আগস্ট চাকরি থেকে বাদ দেওয়া হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করে আসা তিন রাষ্ট্রদূতকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X