কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার : উপদেষ্টা আসিফ

কুমিল্লা পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
কুমিল্লা পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশনবিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জাতীয় স্বার্থ কমপ্রোমাইজ করে এমন কোনো পররাষ্ট্র সম্পর্ককে আমরা বিশ্বাস করি না। অন্তর্বর্তী এই সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।

তিনি বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, সে বিষয়ে স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেবে।

বার্ডের এই কর্মশালায় দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের এলজিআরডি মন্ত্রণালয়, বার্ড ও আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় ১২টি দেশের ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। জাম্বিয়া, ওমান, নামিবিয়া, কেনিয়া, ঘানা, গাম্বিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১০

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১১

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১২

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৩

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৪

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৫

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৮

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৯

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

২০
X