কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষ ভোট চোরদের মেনে নেয় না : প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘খালেদা জিয়া পদত্যাগ করেছিলেন ভোটচুরির অপরাধে।’

শনিবার (১২ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ বৈঠক শুরু হয়।

শেখ হাসিনা বলেন, ‘সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে।’

তিনি বলেন, ‘গ্যাস বিক্রির অঙ্গীকার করে সরকারে আসে বিএনপি। তবে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই আওয়ামী লীগের।’

বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে? প্রশ্ন করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেনো এক দফার কথা বলছে। যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে?’

তিনি বলেন, ‘বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়। তবে বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ।’

এর আগে গত রোববার গণভবনে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এরপরই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে বৈঠকে বসছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X