কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘তারুণ্যের শক্তিই দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দেবে’

ময়মনসিংহের উইজডম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীরা। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের উইজডম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীরা। ছবি : সংগৃহীত

‘তারুণ্যের শক্তিই রুখবে দেশি-বিদেশি ষড়যন্ত্র। দেশি-বিদেশি কোনো চক্র যাতে রাষ্ট্রের আর কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আজকের এই তরুণ শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বুধবার (১১ ডিসেম্বর) ময়মনসিংহের উইজডম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

ময়মনসিংহ টাউন হলে অনুষ্ঠিত ‘গণতন্ত্র ও আদর্শ সরকার’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। উইজডম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিইও মো. মজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রনিকা ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র জনতার বিপ্লবে স্বৈরাচার পতনের সুফল আমাদের ধরে রাখতে হবে। দেশি—বিদেশি কোনো চক্র যাতে রাষ্ট্রের আর কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আজকের এই তরুণ শিক্ষার্থীসহ শিক্ষক—শিক্ষিকা, অভিভাবকসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারুণ্যের শক্তিই রুখবে দেশি—বিদেশি ষড়যন্ত্র ।

তিনি আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী সরকার পালিয়ে যাবার মাধ্যমে আমাদের মুক্তি মিললেও মুক্তির আন্দোলন শেষ হয়নি। স্বৈরাচারের দোসররা দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য এখনো তাদের অপচেষ্টা অব্যাহত রেখেছে। যা দেশের সকল শ্রেনী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

গ্র্যান্ড ফাইলাল বিতর্ক প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

বাংলাদেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X