কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

দেশের উত্তরে বইছে শৈত্যপ্রবাহ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কবে?

পুরোনো ছবি
পুরোনো ছবি

শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এরই মধ্যে পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও পাবনায় শৈত্যপ্রবাহ বইছে। আগামী দুই দিনের মধ্যে এটি দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে যেতে পারে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। ১৬ ডিসেম্বরের পর তাপমাত্রা বেড়ে ১৯ ডিসেম্বর থেকে তা আবার কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগের পাশাপাশি খুলনা, সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। গত বছরের চেয়ে এবার যে শীত বেশি, তা এরই মধ্যে দৃশ্যমান। গত বছরের এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এবার একই সময়ে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমেছে।

আরও বলা হয়েছে, প্রতি বছর ২০ ডিসেম্বর কিংবা তার পর ঘন কুয়াশা দেখা যেত। এবার এরই মধ্যে রাজধানীসহ সারা দেশে কুয়াশা দেখতে পাচ্ছি। এখানে বায়ুদূষণের একটা প্রভাব রয়েছে। এ বছর এমন হতে পারে ‘ফিলস লাইক’ বেশি হতে পারে। যেমন- তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূতি হতে পারে ৮ থেকে ৯ ডিগ্রির মতো।

এ বছর জানুয়ারিতে শীত বাড়বে, তবে তাপমাত্রা কততে নামতে পারে সেটি বলা যাচ্ছে না বলে জানায় আবহাওয়া অফিস।

আগামী দুই দিন শৈত্যপ্রবাহ চলার পর বঙ্গোপসাগর থেকে একটি বড় মেঘমালা আসতে পারে। এতে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। দুই দিন শীত কম থাকার পর আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X