কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিটিভি ও বেতারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার অভিমত

বিটিভি ও বাংলাদেশ বেতারের লোগো। ছবি : সংগৃহীত
বিটিভি ও বাংলাদেশ বেতারের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি) ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং সেটিতে কর্তৃপক্ষের পূর্ণ স্বায়ত্তশাসন প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৫ ডিসেম্বর) তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যালয়ে বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালকদের সঙ্গে কমিশনের মতবিনিময় সভায় এ অভিমত উঠে আসে। সভায় কমিশনপ্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে যা যা করা প্রয়োজন, তা করতে হবে। গণমাধ্যমের মধ্যে একটা বড় অংশ হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থার সংবাদ ও অনুষ্ঠানে বহুমত বা ভিন্নমতের প্রতিফলন থাকা প্রয়োজন। মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক মো. মাহবুবুল আলম জানান, বেতার কি এখনো আছে বা চলে, এটা সাধারণ শ্রোতার প্রশ্ন। নীতিনির্ধারক এবং সর্বোচ্চ পর্যায়ের মানুষও এই প্রশ্ন করে থাকেন। তিনি বলেন, বাংলাদেশ বেতারের কৃষিবিষয়ক অনুষ্ঠান ও ওয়ার্ল্ড নিউজ খুব জনপ্রিয় ছিল।

বাংলাদেশ বেতারের আরেক সাবেক মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ বেতার ও টেলিভিশন যতদিন সরকারের নিয়ন্ত্রণে থাকবে, ততদিন সরকারের নির্দেশনায় অনুষ্ঠান ও সংবাদ প্রচার করতে হবে। কোনো কোনো সময় স্থানীয় এমপিদের সংবাদ প্রচার না করলে তারা উষ্মা প্রকাশ করতেন। যদি কোনো সম্প্রচার কমিশন থাকে, তাহলে এই মানসিকতার পরিবর্তন হবে।

মতবিনিময় সভায় কমিশন প্রধান কামাল আহমেদ, কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, সৈয়দ আবদাল আহমেদ, টিটু দত্ত গুপ্ত ও কামরুন্নেসা হাসান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X