কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জন সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং অতিরিক্ত আইজিপি এসবিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- র‌্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক এডিজি (বর্তমানে গ্রেপ্তারকৃত) জিয়াউল আহসান ও কর্নেল তোফায়েল মোস্তুফা সারুয়ার, র‌্যাব-৭-এর সাবেক সিও লে. কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির (সাবেক র‌্যাব সিও-৪) ও শাহাবুদ্দিন খান (সাবেক র‌্যাব সিও-১০), র‌্যাবের সাবেক পরিচালক লে. কর্নেল মাহাবুব আলম, র‌্যাব-১১ এর সাবেক সিও লে. কর্নেল কামরুল হাসান, র‌্যাব-১ এর সাবেক সিও লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, সিটিটিসির প্রধান পলাতক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির প্রধান হারুন অর রশীদ, সিটিটিসির প্রধান পলাতক ডিআইজি মো. আসাদুজ্জামান, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম ও মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুর রহমান সিদ্দিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X