কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বুধবার প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
বুধবার প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁওয়ে প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁও এলাকায় এই অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, দিনব্যাপী অভিযানে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসিসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের ঝাউচর ও নয়াগাঁও এলাকার আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা ও মা-বাবার দোয়া এলুমিনিয়ামের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা করা হয়।

এতে বলা হয়, এ সময় ৭টি অবৈধ গ্যাস বার্নারসহ ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৩০০ ফুটের বেশি অবৈধ বিতরণ লাইনের উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়াও ২৪০ ফুট এমএস পাইপ, ৭টি বার্নার, ১টি কম্প্রেসর মেসিন/বুস্টার, বেশ কিছু বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং ১ সেট আর এম এস জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেলা প্রশাসন, ঢাকাকে অবহিত করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, ধানমন্ডিকে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১০

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১১

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১২

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৩

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৪

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৫

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৬

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৭

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৯

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

২০
X