কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জাহাজের অসুস্থ যাত্রীকে কোস্টগার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

অসুস্থ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা প্রদান। ছবি : কালবেলা
অসুস্থ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা প্রদান। ছবি : কালবেলা

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজের অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সূচনালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

শনিবার ভোর আনুমানিক সাড়ে ৬টায় কটকায় অবস্থানকালে ‘এমভি জিলান’ নামক জাহাজে অবস্থানরত যাত্রী মো. আবু হানিফ রানারের (৫৫) স্ট্রোকজনিত সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ কোস্টগার্ডের নিকট চিকিৎসা সহায়তার অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ কোস্টগার্ড আউটপোস্ট কচিখালী থেকে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

পরবর্তীতে রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X