কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১০:০৮ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চীনের খপ্পরে পড়েছে বাংলাদেশ, মনে করে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশে সফরত দুই মার্কিন কংগ্রেসম্যান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কাছে বিভিন্ন লোকজন বলেছে, বাংলাদেশ চীনের খপ্পরে পড়ে গেছে। চীনের গোলাম হয়ে গেছে। এটি একটি ভয়ংকর জায়গা, যেখানে অশান্তি হয়। পুলিশ যখন-তখন লোক ধরে ফেলছে ও মেরে ফেলছে। তবে এসব কোনোটিই সত্য নয় বলে আমি তাদের জানিয়েছি।

রোববার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। এ সময় তারা ড. মোমেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

ড. মোমেন বাংলাদেশ চীনের ভেতরে যাচ্ছে না বলে দুই কংগ্রেসম্যানকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের ঋণের এক শতাংশের মতো চীন থেকে নেওয়া। এটি কোনো বড় বিষয় নয়।

তিনি বলেন, কংগ্রেসম্যানরা নির্বাচনের কথা বলেছে। আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, আমরাও চাই।

গত শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন এই দুই কংগ্রেসম্যান। বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের একের পর এক সফরের মধ্যেই দেশে এলেন তারা।

এ সময় তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। সকাল সাড়ে ৮টার দিকে দূতাবাস পর্যবেক্ষণে যান তারা। এরপর সেখান থেকে সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ ও বৈঠক করেন দুই কংগ্রেসম্যান। এরপর বিকেল ৪টার দিকে ঢাকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও আলাপ করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X