কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১২:০৬ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ডিমের দাম নিয়ন্ত্রণে র‌্যাবের অভিযান

ডিমের আড়তে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত
ডিমের আড়তে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

রাজধানীর একাধিক বাজারে ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকার ডিমের আড়তে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে এর আগে গত ১২ আগস্টও অভিযান চালানো হয় কাপ্তান বাজারে। সেদিন তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বর্তমানে প্রতি হালি ডিমের দাম পাঁচ থেকে ১০ টাকা বেড়ে ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বড় বাজারে কিনলে ডিমের ডজন পড়ছে ১৬০-১৬৫ টাকা, যা পাড়া-মহল্লার খুচরা দোকানে ১৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের একটি ডিম খেতে গুনতে হচ্ছে ১৫ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X