কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

সিজেএফডির সভাপতি মুজিব মাসুদ ও সাধারণ সম্পাদক রোকন

সিজেএফডি’র সভায় নতুন কমিটি। ছবি : কালবেলা
সিজেএফডি’র সভায় নতুন কমিটি। ছবি : কালবেলা

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা’র (সিজেএফডি) নতুন কমিটি (২০২৫-২০২৬) গঠন করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি হিসেবে মুজিব মাসুদ (যুগান্তর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন রোকন (বাসস)।

শনিবার (২৮ ডিসেম্বর) মতিঝিলের সন্দ্বীপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিজেএফডির সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কাশেম মাহমুদ (বাসস), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি) অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) (গ্লোবাল টেলিভিশন ) এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এস এম জিয়া (সরাসরি)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- কমর উদ্দিন (চাটগাঁ), শিপংকর শীল (দৈনিক ভোরের আকাশ), হুমায়ুন কবির (যুগান্তর) ও উম্মুন নাহার আজমি (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।

এর আগে সিজেএফডির ২১তম বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি মামুন আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন সাধারণ সদস্যদের সম্মতিতে অনুমোদন দেওয়া হয়।

সিজেএফডির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, অনুপ খাস্তগীর, শাহীন উন আলম, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, মামুন আবদুল্লাহ, ফাহিম আহমেদ, সায়েম টিপু ও শামীম জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন সিজেএফডির সিনিয়র সদস্য এনামুল হক, রহিম শাহ, খোকন বড়ুয়া, রুবাইয়াত সুলতানা সাকি, সোমা চাকমা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X