বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি

ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
মোহাম্মদ নায়িরুজ্জামান। ছবি : সংগৃহীত

নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশ্বস্ত একটি সূত্র কালবেলাকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশন সম্ভাব্য সুপারিশ নিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) তীব্র প্রতিক্রিয়া দেখায়। সেখানে বেশ কয়েকজন কর্মকর্তার বক্তব্য ভালোভাবে নেয়নি সরকার।

এ বিষয়ে নায়িরুজ্জামান কালবেলাকে বলেন, ২৫ ডিসেম্বর একটি মিটিংয়ে আমি বক্তব্য দিয়েছি বলে বলা হচ্ছে, কিন্তু আমি ওই দিন এরকম কোনো মিটিংয়ে অংশগ্রহণ করি নাই। সেদিন আমি মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সফর সঙ্গী ছিলাম। সুতারাং আমাকে দোষারোপ করার কোনো সুযোগ নেই।

মোহাম্মদ নায়িরুজ্জামান বিসিএস ২৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি আওয়ামী সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে তাকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হলো। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মিজ শামীম আরা রিনিকে কুষ্টিয়ার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X