কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে আহতরা কীভাবে সহযোগিতা পাবেন, জানালেন সারজিস

সারজিস আলম। ছবি : সংগৃহীত
সারজিস আলম। ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবে অংশ নিয়ে সহিংসতায় যারা আহত হয়েছেন, তাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা পেতে হাসপাতালের চিকিৎসাপত্রের সত্যায়িত কপি লাগবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

স্বচ্ছতার জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বুধবার (১ জানুয়ারি) ঢাকায় সংবাদ সম্মেলন করে জানান তিনি।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের সহযোগিতা দেওয়া হচ্ছে। স্বচ্ছতার জন্য আহতদের হাসপাতালে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে। কারণ, অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ-সুবিধা নিতে চেয়েছিল। আন্দোলনে সম্পৃক্ত নন, এমন অনেকে সুযোগ-সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ রয়েছে।

জানুয়ারিতে শহীদ পরিবারগুলোকে আবারও বড় অঙ্কের আর্থিক সহযোগিতা করা হবে জানিয়ে সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা সরকারি হিসাবে ৮২৬ জন। এর মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদ পরিবার।

সহায়তার তথ্য জানিয়ে সারজিস বলেন, ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকার মতো। এখনো ৬১ কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। এ ছাড়া আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম, তারা এটি দিয়েছে।

অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রতিটি বিভাগে একটি করে অফিস নেওয়া হবে, যাতে অর্থের জন্য নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ঢাকায় আসতে না হয়। আবার তাদের পরিবারের কেউ ফাউন্ডেশনে এসে যেন খারাপ ব্যবহার না পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। কেউ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলে মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X