কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জোবায়েরপন্থিদের নতুন কর্মসূচি

কাকরাইল মারকাজ মসজিদে জোবায়েরপন্থিদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
কাকরাইল মারকাজ মসজিদে জোবায়েরপন্থিদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে মাওলানা জোবায়েরের অনুসারীরা। আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। তাবলিগ জামাতের সাদপন্থিদের বিচার ও সব কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গী ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন জোবায়েরপন্থিরা। সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওলামা-মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলিগের সাথীরা।

তারা জানান, গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় সাদপন্থিরা জড়িত। আমাদের দাবি মানা না হলে ২৫ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ইজতেমা শুরু। আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণের। রক্তের ওপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি বলেন, তাবলিগ জামাতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে, তবে কোরআন ও সুন্নাহর বিষয়ে আলেমরাই সিদ্ধান্ত দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১০

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১১

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১২

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৩

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৪

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৫

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

১৬

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১৮

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

১৯

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

২০
X