কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি জানালেন প্রধান উপদেষ্টা

নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি জানালেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ এমপি রূপা হক। ছবি : সংগৃহীত

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। গত ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময়ে একটি ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল।

শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রুপা হকের সঙ্গে সাক্ষাতের সময় এ আশ্বাস দেন তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বাসস।

ড. ইউনূস বলেন, সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, তাদের কণ্ঠস্বর জোর করে কেড়ে নেওয়া হয়েছিল।

এ সময় ব্রিটিশ এমপি রুপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ-প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

রুপা হক বলেন, ‘জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত হয়েছি।’

ড. ইউনূস জানান, পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায়, তার ওপর নির্ভর করছে নির্বাচনের তারিখ।

এ সময় রুপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আবার আসার আগ্রহ প্রকাশ করেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সূচনা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর নিপীড়নের ঘটনাগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

এর আগে যুক্তরাজ্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদের সঙ্গে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন।

যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠন ইউকে বাংলাদেশ কেটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) একটি প্রতিনিধি দল বর্তমানে তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছে। সংগঠনটির চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X