কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

এ বছরের পবিত্র রমজান মাসের শুরু হতে আর মাত্র দুই মাসেরও কম সময় বাকি। মুসলিম বিশ্বে সবচেয়ে পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন মুসলমানরা। রমজান মাসের জন্য এই মুহূর্তে বিভিন্ন দেশ তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে এবং কিছু দেশ সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে।

হিজরি ক্যালেন্ডারের অনুযায়ী, রমজান মাস শাবানের পরেই আসে। ২০২৫ সালে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে সম্প্রতি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ (শনিবার) রমজান শুরু হতে পারে। এর আগে চাঁদ দেখার ওপর নির্ভর করছে রমজান শুরুর দিন।

এ ছাড়াও দেশটির দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ রোজা শুরু হতে পারে যদি চাঁদ দেখা যায়। তবে তাদের দাবি, চাঁদ দেখার সিদ্ধান্তের ওপরই চূড়ান্ত তারিখ নির্ভর করবে।

আরব আমিরাতের রোজা শুরুর একদিন পর থেকে সাধারণত বাংলাদেশে রোজা শুরু হয়। এর মানে, ১ মার্চ থেকে রোজা শুরু হলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে ২ মার্চ ২০২৫ (রোববার)। এর ফলে বাংলাদেশে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ২ মার্চ হতে পারে।

এ ছাড়া, ২০২৫ সালে ঈদুল ফিতরের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হওয়ার পর বাংলাদেশেও তার অনুসরণ করা হয়, তাই বাংলাদেশের মুসলমানরা সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান মাস শুরু করে থাকেন।

এদিকে, মুসলিম বিশ্বে রমজান শুরুর তারিখ নিয়ে নানা পূর্বাভাস দিলেও চাঁদ দেখা না গেলে চূড়ান্ত তারিখ জানানো সম্ভব নয়। তাই চাঁদ দেখার পরই রমজান শুরুর বিষয়টি নিশ্চিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১০

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১১

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১২

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৪

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৫

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৬

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৭

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৯

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

২০
X