কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি ওমরাহযাত্রীদের সৌদি ছাড়ার আলটিমেটাম, অমান্য করলে কঠোর শাস্তি

পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত

বিদেশি ওমরাহযাত্রীদের সৌদি ছাড়ার তারিখ নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, বিদেশি ওমরাযাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার ( ১২ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৯ এপ্রিলের মধ্যে সব উমরাহ যাত্রীদের দেশত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের পর দেশটিতে অবস্থান করলে এটি আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এর ফলে ওমরাহ যাত্রীদের জরিমানা, কারাদণ্ড ও বহিষ্কারের মুখে পড়তে হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিসার শর্ত ভঙ্গ করলে তা শুধু নিরাপত্তা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থাপনার ওপরও চাপ সৃষ্টি করে, যা কোটি কোটি হাজির চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জননিরাপত্তা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামী বলেন, নিরাপত্তা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। পবিত্র অতিথিদের নিরাপত্তা ও সম্মান রক্ষাই আমাদের মূল লক্ষ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ইতোমধ্যেই যৌথ অভিযান শুরু হয়েছে। ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রায় ১৮ হাজার ৪০০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১২ হাজার ৯৯৫ আবাসিক আইন ভঙ্গকারী।

আইনজীবী আহমদ আল মালিকি জানিয়েছেন, প্রথমবার ভিসা আইন ভঙ্গ করলে ১৫ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় চার লাখ ৮৫ হাজার টাকা) জরিমানা এবং বহিষ্কার করা হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে ২৫ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট লাখ টাকা) জরিমানা ও ৩ মাস জেল ও বহিষ্কার করা হবে। তৃতীয়বার ৫০ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) জরিমানা, ৬ মাস জেল ও বহিষ্কার হতে পারে।

আইনে বলা হয়েছে, যারা অবৈধভাবে ওভারস্টে থাকা ব্যক্তিদের আশ্রয়, চাকরি বা পরিবহন দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা, জেল, যানবাহন জব্দ এবং বিদেশি হলে বহিষ্কার করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, উমরাহ সেবা প্রদানকারী কোম্পানিগুলোকেও সতর্ক করা হয়েছে- যারা দেরিতে চলে যাওয়া যাত্রীদের বিষয়ে রিপোর্ট করবে না, তাদেরও ধাপে ধাপে ২৫ হাজার থেকে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১০

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১১

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১২

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৩

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মমতাজের জামিন বহাল

১৫

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৬

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৭

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৯

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

২০
X