কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার বিষয়ে আসিফ নজরুলের বক্তব্যের খণ্ডিত অংশ বিকৃতভাবে প্রচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘খালেদা জিয়া মদ খেয়ে লিভার নষ্ট করেছে : আসিফ নজরুল’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তা মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী বাংলাদেশি প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মদ খেয়ে লিভার নষ্ট করেছেন দাবি করে আসিফ নজরুল মন্তব্য করেননি। আসিফ নজরুল নিজেকে নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে খালেদা জিয়াকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আলোচিত মন্তব্যটি করেছেন। যা বিকৃতভাবে আসিফ নজরুলের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো রয়েছে। পরবর্তীতে উক্ত লোগোর সূত্র ধরে যমুনা টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত বছরের ১৪ ডিসেম্বর ‘নিজেকে নিয়ে সমালোচনার জবাব দিলেন আসিফ নজরুল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির আসিফ নজরুলের বক্তব্য অংশের হুবহু মিল পাওয়া যায়।

রিউমর স্ক্যানার জানায়, এ ছাড়া সময় নিউজ টিভির ফেসবুক চ্যানেলেও ‘আসিফ নজরুলের উপন্যাস ‘আমি আবু বকর’ নিয়ে বঙ্গীয় সাহিত্য সভার আলোচনা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত শেখ হাসিনার ওইদিনের সাক্ষাৎকারের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

একই ঘটনায় দৈনিক জনকণ্ঠের ওয়েবসাইটে ‘শিবিরের পক্ষে কথা বলি, আমি কত খারাপ : আসিফ নজরুল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি সেমিনারে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘হাজার হাজার মানুষ আমাকে যা তা লেখে, তাতে কী হয়েছে! আমি তো জানি আমি সৎ পথে আছি। দিনশেষে যখন একা থাকব তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করিনি তাহলে এক কোটি মানুষ যদি বলে তাহলে আমার কী হয়েছে। জিয়াউর রহমানের মতো লোককে বলা হয়েছিল পাকিস্তানের এজেন্ট! খালেদা জিয়ার মতো বৃদ্ধা মহিলাকে বলেছে সে নাকি মদ খেয়ে লিভার নষ্ট করে ফেলেছে। প্রধানমন্ত্রী তার সম্পর্কে এ ধরনের কথা বলেছে। আরও অনেক নোংরা কথা বলেছে আমাদের মহান মুক্তিযুদ্ধাদের নিয়ে তাতে কী হয়েছে!

রিউমর স্ক্যানার আরও জানায়, খালেদা জিয়ার প্রসঙ্গে শেখ হাসিনার মন্তব্যের বিষয়ে আসিফ নজরুলের বক্তব্যকে খালেদার জিয়ার নামে আসিফ নজরুল বক্তব্য দাবিতে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। সুতরাং খালেদা জিয়া মদ খেয়ে লিভার নষ্ট করেছে বলে আসিফ নজরুল মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X