কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসায় চীনের দুয়ার খুলছে

রোগীকে সেবা দিচ্ছেন চিকিৎসক। ছবি : সংগৃহীত
রোগীকে সেবা দিচ্ছেন চিকিৎসক। ছবি : সংগৃহীত

এতদিন চিকিৎসার জন্য বাংলাদেশিদের সহজ গন্তব্য ছিল ভারত। তবে গত বছরের ৫ আগস্টের পর ভারতের পক্ষ থেকে সেদেশে বাংলাদেশিদের যাতায়াত সীমিত করা হয়। ফলে অসুস্থ হয়েও ভিসা জটিলতার কারণে ভারত যেতে পারছেন না বাংলাদেশিরা। যদিও বৃহৎ অর্থনৈতিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে ভারতীয়রা। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের মানুষদের চিকিৎসার জন্য চীনে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের দুয়ার খুলতে চলেছে।

ভারত ভিসা কম দেওয়ায় চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিকল্প দেশ হতে পারে চীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মো. তৌহিদ হোসেন বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এ জন্য ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে চীনকে।

তিনি বলেন, বড় যে হাসপাতালটি করে দিতে চায় চীন, তার স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। আমরা বলেছি, আমাদের হাতে পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে। সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা বিষয়টি দেখবে বলে আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদের বিষয়ে চীনের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে, তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X