কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ
সাত কলেজ ইস্যু

আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে দ্রুত সমাধান হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত
সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত

সাত কলেজের শিক্ষার্থীদের বিষয়ে দ্রুত সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ছোটখাটো বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। এটা দ্রুত সমাধান হয়ে যাবে।

তিনি আরও বলেন, পুলিশকে সব সময় ধৈর্যের সঙ্গেই মোকাবেলা নির্দেশ দেওয়া হয়। কিন্তু অনেক সময় পুলিশ সেটি পারে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থাকতে পারে। সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

এর আগে গতকাল রোববার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১১টার পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

জানা যায়, রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী সাত কলেজের শিক্ষাথীরা। ওই ঘটনায় গতকাল (রোববার) সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে রওনা দিয়ে নীলক্ষেত মোড়ে পৌঁছালে ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দু’পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১০

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১১

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৩

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৪

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৫

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৬

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৭

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৮

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৯

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

২০
X