কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

২ ভারতীয় লাশ সৎকার, সরকারের ব্যয় ২৪ লাখ টাকা

বুধবার সকালে শরীয়তপুর পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে সৎকার করা সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। ছবি : সংগৃহীত
বুধবার সকালে শরীয়তপুর পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে সৎকার করা সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। ছবি : সংগৃহীত

দুই বছরের বেশি সময় হিমাগারে পড়ে থাকা ২ ভারতীয় নাগরিকের লাশ অবশেষে সৎকার করেছে শরীয়তপুর কারা কর্তৃপক্ষ। এ সময়ে সরকারের অন্তত ২৪ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে শরীয়তপুর পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে তাদের লাশ সৎকার করা হয়। সৎকার করা ওই দুজন হলেন- সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং।

শরীয়তপুর কারাগারের ডেপুটি জেলার একরামুল হক জানান, ২০২২ সালের ১৮ মে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে ভারতীয় নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এরপর সত্যেন্দ্র ২০২৩ সালের ১৮ জানুয়ারি এবং বাবুল ১৫ এপ্রিল কারাগারে মৃত্যুবরণ করেন। কারাগারে মৃত্যুবরণের পর তাদের লাশ দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষিত ছিল।

সম্প্রতি গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে লাশ দুটি সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগ ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সরকারি সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে লাশ দুটি রক্ষণাবেক্ষণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের দীর্ঘসূত্রতা এড়াতে আন্তঃদেশীয় সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেওয়া হবে।

সূত্র : ইউএনবি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X