কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন

ঢাকা অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : কালবেলা
ঢাকা অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : কালবেলা

নানা আয়োজনে অফিসার্স ক্লাব ঢাকার প্রাঙ্গণে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রতিমা স্থাপন, পুষ্পাঞ্জলি ও হাতেখড়ি, প্রদীপ প্রজ্বলন আলোচনা, প্রসাদ বিতরণ ও আপ্যায়নের আয়োজন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাব ঢাকার চেয়ারম্যানের সভাপতিত্বে সকাল ১০টায় সরস্বতী পূজা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত শ্রী প্রণয় ভার্মা এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূজা উপকমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ এম এ খালেক, পূজা উদযাপন উপকমিটির কো-চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার এবং পূজা উদযাপন উপকমিটি সদস্য সচিব রথীন্দ্র নাথ দত্ত। এ ছাড়া বিচারপতি, সরকারের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবসহ বিভিন্ন সংস্থার প্রধান এবং সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সদস্য ও তাদের সপরিবারে সদস্যরা এবং সনাতন ধর্মের সব মিলিয়ে প্রায় ১০ হাজার অতিথি দিনব্যাপী প্রাণভরে অনুষ্ঠানটি উপভোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X