কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৯ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাপা পত্রিকা পড়েন না ৭৩%, ৯৪% মানুষ শোনেন না রেডিও

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষ মুদ্রিত বা ছাপা পত্রিকা পড়েন না, আর ৯৪ শতাংশ রেডিও শোনেন না। অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা জরিপে এ তথ্য উঠে এসেছে। গণমাধ্যমের ব্যবহার নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের জরিপ বাংলাদেশে এটিই প্রথম।

জরিপের তথ্য অনুযায়ী, মানুষ মুদ্রিত সংবাদপত্র কম পড়লেও অনলাইন সংষ্করণ পড়ছেন মোবাইলে। জাতীয় দুর্যোগ বা সংকটে তথ্য খোঁজার জন্য এখনো মানুষ টেলিভিশন দেখেন। তবে তথ্য সংগ্রহের মাধ্যম হিসাবে রেডিও’র প্রাসঙ্গিকতা খুবই কম।

জরিপে গণমাধ্যমকে স্বাধীন, পক্ষপাতহীন, সরকারি ও রাজনৈতিক প্রভাবমুক্ত দেখার আকাঙক্ষার কথা বলা হয়েছে। তবে জরিপে অংশ নেওয়া বেশিরভাগ উত্তরদাতাই বলেছেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত।

গণমাধ্যম বিষয়ক জাতীয় এ জনমত জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ মানুষ বলেছেন মুদ্রিত সংবাদপত্র পড়েন না তারা। কারণ হিসেবে ৪৬ ভাগ অংশগ্রহণকারী বলেছেন, খবরের কাগজ পড়ার প্রয়োজন মনে করেন না তারা। টেলিভিশনের ক্ষেত্রে এ হার ৫৩ শতাংশের বেশি। তবে জরিপে অংশগ্রহণকারী ৬৫ ভাগ জানিয়েছেন তারা টেলিভিশন দেখেন।

এ পরিসংখ্যানে রেডিও’র অবস্থা খুবই নাজুক। ৯৪ শতাংশ মানুষ জানিয়েছেন তারা রেডিও শোনেন না। তাদের ৫৪ শতাংশ বলেছেন তারা রেডিও শোনার প্রয়োজন মনে করেন না। প্রায় ৩৫ শতাংশ অংশগ্রহণকারী রেডিওর অপ্রাপ্যতার কথা বলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১১

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১২

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৪

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৫

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৬

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৭

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৮

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৯

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

২০
X