কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চলমান ভাঙচুরের জন্য ভারতও দায়ী : উপপ্রেস সচিব

উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত
উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২-সহ বাংলাদেশে সাম্প্রতিক ভাঙচুরের জন্য ভারতও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

তিনি বলেন, বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে বসে উসকানি ছড়াচ্ছেন। গ্রেপ্তারি পরোয়ানার পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অব ভারভারাল পাঠানো হয়েছে। কিন্তু এর কোনো প্রতি উত্তর এখনো ভারত জানায়নি। ফলে সেখানে থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপপ্রেস সচিব বলেন, সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। সরকার একাধিক বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করেছে।

তিনি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার দাভোস সফরে তিনি অনেকগুলো বৈঠক করেছেন। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র আরও বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, পণ্য আমদানির বিভিন্ন ধাপসহ কোথায় কোথায় সঙ্গতি আছে, তা চট্টগ্রামের সাংবাদিকরা প্রতিবেদন করার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে পারেন।

সরকারের প্রেস উইং গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিশ্ব খ্যাতনামা সংবাদমাধ্যমও বাংলাদেশের বিষয়ে অপতথ্য ছড়িয়েছিল। প্রেস উইং এটি শক্তভাবে মোকাবিলা করেছে। সেই সংবাদমাধ্যম পরে ভুল তথ্য সরিয়ে নিয়েছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মুস্তফা নঈমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য সচিব জাহিদুর রহমান কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X