কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্য মোতায়েন। ছবি : সংগৃহীত
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্য মোতায়েন। ছবি : সংগৃহীত

বিগত কয়েকদিনে দেশের বিভিন্নস্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকাতেও।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্যদের মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মূলত হাইকোর্ট এলাকায় ম্যুরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সুপ্রিম কোর্টের দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘সুপ্রিম কোর্টের ভেতর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

এর আগে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র-জনতা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার রাত ৮টার দিকে এ ভাঙচুর শুরু হয়। সেখানে ছাত্র-জনতাকে হাসিনাবিরোধী স্লোগান দিতেও দেখা যায়। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয়।

তারই ধারাবাহিকতায় বিগত সরকারসহ মন্ত্রীদের বসত বাড়িতে ভাঙচুর চালায় ছাত্র-জনতা। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরাল ভেঙে ফেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X