কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাঙলা কলেজে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা শুরু

সরকারি বাঙলা কলেজে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
সরকারি বাঙলা কলেজে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা’।

মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারি) সকালে, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস) আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাংবাদিকতার কলাকৌশল ও রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়াও, টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ লিখন, ফিচার রাইটিং ও অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

এই প্রশিক্ষণ কর্মশালা চলবে ১১-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ দিন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। এ ছাড়াও, বিশেষ অতিথি হিসেবে দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ এবং কালবেলার বিশেষ প্রতিনিধি ও অনুসন্ধান সেলের প্রধান সানাউল হজ সানী উপস্থিত থাকবেন।

এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও দেশবরেণ্য প্রথিতযশা সাংবাদিকরা।

প্রশিক্ষকদের মধ্যে আছেন— মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান রফিকুজ্জামান রুমান, সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সায়মা ফিরোজ, দৈনিক কালবেলার ডেপুটি ইনচার্জ (মাল্টিমিডিয়া) অমিত হাসান রবিন, প্রথম আলোর সিনিয়র ফটো জার্নালিস্ট সাবিনা ইয়াসমিন ও আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আমানুর রহমান রনি। এ ছাড়া নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি ও আলোচিত অনুসন্ধানী সাংবাদিক মো. তাইমুর হাসান শুভ, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সদস্য মাজহারুল ইসলাম রবিন, বাংলাদেশ বেতারের উপস্থাপক জাহেদ হাসান ফরহাদ, মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বাকসাস-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম এবং রাইজিংবিডি ডটকম-এর জ্যেষ্ঠ সহসম্পাদক ও বাকসাস-এর সাবেক সভাপতি নাজমুল হোসেনও থাকবেন প্রশিক্ষক হিসেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১০

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১১

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১২

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১৩

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৪

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৫

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৭

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৮

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৯

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

২০
X