শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পিলখানায় নিহত স্বজনদের সংগঠন ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ

রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিয়ে ‌‌‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে শহীদ কর্নেল মজিবুল হকের স্ত্রী নাহরীন ফেরদৌস এ সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংগঠন গঠনের মূল লক্ষ্য হলো- শহীদ সেনাকর্মকর্তাদের অবদান ও স্মৃতি সংরক্ষণ এবং শহীদ পরিবারগুলোর কল্যাণে কাজ করা। নাহরীন ফেরদৌস জানান, গত ১৬ বছর ধরে শহীদ পরিবারগুলো ২৫ ফেব্রুয়ারি মিলাদ মাহফিল আয়োজন করে আসছে। সে ধারাবাহিকতায় এবং শহীদ পরিবারের সম্মতিতে একটি স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে।

এই সংগঠনে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের পরিবারের যে কেউ সদস্য হতে পারবেন। সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য www.shaheedshenaassociation.com ওয়েবসাইট ও শহীদ সেনা অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে পাওয়া যাবে। সংগঠনটি মিলাদ মাহফিল, প্রদর্শনী, বই প্রকাশনা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করবে এবং শহীদ সেনা কর্মকর্তাদের অবদান তুলে ধরবে।

সংবাদ সম্মেলনে শহীদ সেনা পরিবারের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X