বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অপপ্রচার ঠেকাতে ইসির পাশে মার্কিন প্রতিষ্ঠান

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম-আইএফইএস’।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি আইএফইএস আয়োজিত দুদিনব্যাপী ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ট্রেনিং’ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে। কর্মসূচি উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ।

দুদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির প্রতি আস্থাহীনতা, নির্বাচনে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, অপ্রচার, ভুল তথ্য প্রচার, ভোটার নিবন্ধন যোগাযোগ ঘাটতি, দক্ষতা বৃদ্ধি ও ঘাটতি পূরণে বৈশ্বিক প্রেক্ষাপট, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) গ্রহণযোগ্য উপস্থিতি, অনলাইনে ভুল তথ্য চিহ্নিতকরণ ও ভোটারদের জন্য উৎসাহমূলক কনটেন্ট প্রচার, যোগাযোগের স্বচ্ছতা আনা প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X