কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আইডিএবির প্রথম নির্বাহী কমিটির অভিষেক ও শপথ

আইডিএবির প্রথম নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। ছবি : কালবেলা
আইডিএবির প্রথম নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। ছবি : কালবেলা

বাংলাদেশে প্রথমবারের মতো স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং অন্যান্য সমসাময়িক পেশাজীবীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ (আইডিএবি)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এর প্রথম নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে।

রাজধানীর বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে শপথ পাঠ করেন কমিটির ১১ জন নির্বাচিত সদস্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. আবু সাঈদ এম আহমদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক এফ এম মহিউদ্দিন আখন্দ, স্থপতি তানিয়া করিম, গণপূর্ত ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাছিম খান, স্থপতি আমিনুল ইসলাম ইমন, আইডিএবির প্রতিষ্ঠা আহ্বায়ক শফিউল ইসলাম।

এর আগে গত ১২ জানুয়ারি মিরপুর ক্রিস্টাল ক্যাসেল কনভেনশন হলে অনুষ্ঠিত প্রথম সভায় প্রথম কার্যকরী কমিটি তৈরি করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, সৈয়দ কামরুল আহসান, প্রথম ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম শরন, ভাইস প্রেসিডেন্ট আর্কিটেক্ট সজীব জাহান। এবং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছে যথাক্রমে ওয়াসিম সিকদার, আর্কিটেক্ট ইসমাইল পারভেজ, সুমন প্রমাণিক, এনামুল হক, শরিফুল ইসলাম, ইরফান বাবু, নিয়াজুর রহমান এবং আব্দুর রহিম।

আইডিএবির বিদায়ী আহ্বায়ক শফিউল ইসলাম বলেন, সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অ্যাসোসিয়েশন। এ অ্যাসোসিয়েশনের কাছে বাংলাদেশের সমস্ত ইন্টেরিয়র ডিজাইনারদের অনেক দাবি যা এই ইসি কমিটি পুরন করবেন।

বেশিরভাগ অ্যাসোসিয়েশনে ইলেকশনের জন্য বিরোধ হয়। আমরা চাই না সেটা হোক। আমরা প্রত্যাশা করি আইডিএবি রাজনীতি মুক্ত থাকবে, দলীয় মুক্ত থাকবে। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে আমরা কাউকে নির্বাচন করতে দিব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X