কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৫ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে মধ্যরাতে জরুরি প্রেস ব্রিফিং করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত তার নিজ বাসা বারিধারার ডিওএইচএসে ব্রিফিং করবেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এক খুদে বার্তায় এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।

তবে সংবাদ সম্মেলনে কী ঘোষণা আসতে পারে, এ বিষয়ে কিছু জানানো হয়নি।

গত কয়েক দিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনা সামজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। সম্প্রতি ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সর্বশেষ রোববার দিবাগত রাতে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই, ধানমন্ডিতে মধ্যরাতে অস্ত্রসহ মহড়া এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে।

এসব ঘটনার পর রোববার দিবাগত রাত ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X