কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৮:২৪ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘অর্থায়নের অভিযোগ ইস্যু ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার আমেরিকার অর্থায়নের অভিযোগ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের দুই ব্যক্তি নয় বরং আমেরিকার একটি প্রতিষ্ঠান এ অর্থ পায়। পরে তারা গণতন্ত্র উন্নয়নে এ দেশের কয়েকটি এনজিওর সঙ্গে যৌথভাবে কাজ করে। বৈধ চ্যানেলে প্রক্রিয়া মেনেই এ অর্থ বাংলাদেশের কয়েকটি এনজিওতে এসেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা ভিত্তিহীন। ফলে বিষয়টি নিয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করার মতো বাড়াবাড়ি করতে চায় না ঢাকা।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকল্পটি নিয়ে চীনের সঙ্গে কয়েকটি সমঝোতা চুক্তি হলেও কোনো কিছু চূড়ান্ত হয়নি। কাজের জন্য ভারতের সঙ্গে ঢাকা একটি ভালো সম্পর্ক চায়। এ সময় ভিসার বিষয়টি ভারত সরকারের এখতিয়ার বলেও জানান এ উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X