বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিএসইসির চেয়ারম্যান-কমিশনার অবরুদ্ধ

বিএসইসি চেয়ারম্যান  ও কমিশনারসহ কয়েকজন কর্মকর্তা অবরুদ্ধ। ছবি : কালবেলা
বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারসহ কয়েকজন কর্মকর্তা অবরুদ্ধ। ছবি : কালবেলা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কমিশনারসহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন কমিশনের কনিষ্ঠ কর্মকর্তারা।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার পর কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে জুনিয়র কর্মকর্তারা এই কর্মসূচি পালন করছেন।

কমিশন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৫ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। এদিনই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ বিষয়ক আদেশ জারি করেন। এরপর বুধবার কর্মকর্তা-কর্মচারীদের বড় অংশ শীর্ষ কর্মকর্তাদের ঘেরাও করে রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, তারা ঘেরাও অবস্থায় আছেন। এ অবস্থায় কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার কথা বলাও যাচ্ছে না।

একাধিক নির্বাহী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, কনিষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাদের ঘেরাও করে রেখেছেন। এমনকি তারা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে বর্তমান চেয়ারম্যানের দালাল আখ্যা দিয়ে নানাভাবে হেনস্তা করছেন। বিষয়টি সম্পর্কে সরেজমিনে জানতে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে গেলেও ভেতরে যাওয়া যায়নি। পুলিশের একাধিক দল কার্যালয়ে এসে ঘুরে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X